STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

4  

Partha Pratim Guha Neogy

Inspirational

শেষ চিঠি

শেষ চিঠি

1 min
2

বহুদিন ধরে মাথায় ঘর পরিষ্কার করার ভাবনা ঘুরছিলো, হঠাৎ সময় পেয়ে যাওয়ায় কাজে লেগে গেলাম।

পুরোনো আলমারির এক কোণে হলুদ হয়ে যাওয়া একটি খাম। ওপরে লেখা— “যদি কোনোদিন পড়ো…”
চিঠিটা খুলে দেখি, শেষ লাইনটায় কলম থেমে গেছে। কোনো সমাপ্তি নেই, কোনো স্বাক্ষরও নয়। যেন লেখক হঠাৎ উঠে দাঁড়িয়েছিলেন—ফিরে এসে বাকিটা লিখবেন বলে।

বহু বছর ধরে আমি ভাবি, শেষ কথাটা কী হতে পারত? ক্ষমা? ভালোবাসা? নাকি বিদায়?

একদিন বুঝলাম, উত্তরটা চিঠির মধ্যে নেই। উত্তরটা লুকিয়ে আছে সেই থেমে যাওয়া জায়গাটায়।
সব গল্পের শেষ থাকে না। কিছু গল্প মানুষকে বাঁচিয়ে রাখে, কারণ তারা অমীমাংসিত।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Inspirational