কালপিট ( পর্ব - ৩ )
কালপিট ( পর্ব - ৩ )
-: কালপিট :-
~ ( পর্ব - ৩ )
এক পলক পর বিষ্টুদার পেরিয়ে আসা পথে চোখ যেতেই তিনি একটি বিচিত্র জিনিস লক্ষ্য করলেন ... সেই রাফেলকারীর এক জুতো কাদায় আটকে যাওয়াই সেখানেই একটা ছাপের সৃষ্টি হয় এবং সেই ছাপের ওপর একটা অদ্ভুত লোগো তিনি দেখতে পেলেন ... লোগোটা নিয়ে ভাবতে ভাবতে রাত পেরিয়ে সকাল , সকালে তিমির বসু কেসটার ব্যাপার আসায় তিনি রাতের ঘটনাটা শুনে তো অবাক ... এবং বলেন : " কিছু হয়নি তো বিষ্টুদা , আপনি ঠিক আছেন তো ? " বিষ্টুদা : " হ্যাঁ ভাই ঠিক আছি , এ যাত্রায় বেঁচে গেলাম আর কি ! " লোগো সম্পর্কে তিমির কে খোঁজ নিতে বলেন বিষ্টুদা । সেইদিন বিকেল বেলাতেই তিমির খবর নিয়ে হাজির , তিনি খোঁজ খবর করে জানতে পারেন যে এই লোগোটা আসলে একটা বিদেশী কোম্পানীর লোগো ; এই খবর শুনে তিনি : " কাল যে আমাকে হত্যা করতে এসেছিল তাহলে , সে কি এই গ্রামেরই কেউ ... ? " প্রথম সন্দেহের চোখ যায় পরোক্ষভাবে কৃষ্ণচরণের ছেলের ওপর ; কেননা , ঘটনা টা যেদিন ঘটে সেদিন আত্মীয়দের মধ্য থেকে তিনিই একমাত্র আসেন বিষ্টুদার সাথে দেখা করতে । একজন সাধারণ মানুষ যা সন্দেহ করতে পারেন বিষ্টুদাও ঠিক একই সন্দেহ করেছিলেন । এই সন্দেহ নিয়ে তিনি কৃষ্ণচরণের বাড়িতে এসে পৌঁছন , সেখানে গিয়ে তার সাথে প্রায় সবারই আলাপ হয় কিন্তু একজন তিনি সেই মুহূর্তে দেখতে পান না ! সেই ব্যাক্তিটি ছিলেন আসলে রাহুল ( কৃষ্ণচরণের ছেলে ) । বাড়ির সবাই কে ওর ব্যপারে জিজ্ঞেস করতেই তিনি জানতে পারেন যে গতকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না , বিষ্টুদা মনে মনে : " গতকাল মানে সেদিনই না যেদিন রাহুল আমার সাথে দেখা করতে এসেছিল ? " " তাহলে কি আমার সাথে দেখা করার পর বাড়ি ফেরার সময়েই সে নিখোঁজ হয়ে যায় " । পরক্ষণেই তিনি বাড়ির সবার সাথে কথা বলে জানতে পারেন যে , হ্যাঁ ঠিক সেই ঘটনাটাই ঘটেছে ! কিছুক্ষণ পর সেখানে তিমির বসু এসে হাজির হন । সেখান থেকে তারা দুজনে একসাথে বের হন এই রহস্যের সমাধান করার জন্য । রহস্যের সমাধানের জন্য তাদের কাছে ছিল মাত্র দুটি ক্লু , প্রথমত , সেই বিচিত্র লোগো এবং দ্বিতীয়ত , রাহুলের নিখোঁজ হওয়া । এই দুটো ক্লুর একটাই গন্তব্য স্থল সেটা হচ্ছে এই কৃষ্ণচরণের বাড়ি ।
বিষ্টুদা : " তাই এই বাড়িই হচ্ছে আমাদের একমাত্র প্রধান লক্ষ্য , এই বাড়িতে যত জন থাকে তাদের প্রত্যেকের ওপর নজর রাখো তিমির ... ? " তিমির : " হ্যাঁ বিষ্টুদা , কিছুজন কে আমি এই বাড়ির আশেপাশে রেখে এসেছি , তারা যদি অদ্ভুত কিছু লক্ষ্য করে তাহলে আমাকে তৎক্ষণাৎ জানাবে এমনটা আমি বলে এসেছি .... "
. . . . . . . . . . . . .
. . . . . .
