STORYMIRROR

Snehasish Sutradhar

Drama Crime

3  

Snehasish Sutradhar

Drama Crime

আমার প্রথম গোয়েন্দার গল্প ... 🍂✨️

আমার প্রথম গোয়েন্দার গল্প ... 🍂✨️

2 mins
11

-: কালপিট :-

              ~ ( পর্ব - ১ )


সন্ধ্যার সময় ঝাঁপিয়ে বৃষ্টি এসেছে , চারিদিকে এক অন্ধকার নিস্তব্ধতার কলাহল । এমন সময় এক লোক দৌঁড়াতে দৌঁড়াতে চায়ের দোকানে এসে দাঁড়াল , কিছুক্ষণ পর বোঝা গেল লোকটি আসলে রমেশবাবু । রমেশবাবু হলেন এ গাঁয়ের একজন বিশিষ্ট ভদ্রলোক । পেশায় তিনি একজন শিক্ষক , বয়স ত্রিশের কাছাকাছি একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ । চায়ের দোকানে প্রায় অর্ধ ভেজা অবস্থাতে এসে , হাত দিয়ে নিজের মাথা ঝাড়ছিলেন । সেই সময় চাওয়ালা জোগা বলে উঠলো ; " কি মাস্টারমশাই এই বৃষ্টির সময় কোথা থেকে আসছেন ? " । তখন রমেশবাবু : " ভাই এই তো টিউশন পড়িয়ে ফিরছিলাম , দেখো না কেমন অসময়ে বৃষ্টিটা চলে এলো " । জোগা : " হ্যাঁ মাস্টারমশাই , ঠিকই বলেছেন " । তখন সেই বৃষ্টির আমেজে রমেশবাবু জোগা কে ; " ভাই এক কাপ চা দাও তো ! " জোগা তখন এই নিন মাস্টারমশাই " বলে এক কাপ চা দিল । চা নিয়ে মাস্টারমশাই এক গভীর ভাবে চিন্তা করছিলেন , সেই সময় জোগা : " কি বিষয় নিয়ে চিন্তা করছেন মাস্টারমশাই 

আপনি ? "


রমেশবাবু : " আর বলো ভাই না , পাশের গ্রামে কৃষ্ণ দা মারা গেছেন গতকাল রাতে , শুনেছো নিশ্চয় " 

জোগা : " হ্যাঁ মাস্টারমশাই , শুনেছি " 

এই খবরটা আরেকজনের কানে গেল , সে এই চায়ের দোকানেই বসে চুপচাপ চা খাচ্ছিল । কথাটা কানে যেতেই সে বলল : " মাস্টারমশাই , কৃষ্ণ দা মারা গিয়েছেন আপনি কি তাই বললেন ? আমি কি ঠিক শুনলাম " 

সেই লোকটির গলার স্বর শুনে তিনি বুঝলেন লোকটি আসলে তিমির বসু ( গল্পে গোয়েন্দার সহকর্মী ) । 

রমেশবাবু তিমির বসুর প্রশ্নের উত্তরে : " হ্যাঁ তিমির দা ঠিক শুনেছেন , গতকাল রাতে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় তার অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে " ।


কথাটা শুনে এক মুহূর্ত হতাশ হলেও পর মুহূর্তেই তিনি বলে উঠলেন ; " কিন্তু মাস্টারমশাই , কৃষ্ণদা যে রাস্তা দিয়ে বাড়ি ফেরে সেখানে তো কোনো বড়ো গাড়ি যাতায়াত করেনা এমনকি সেখানকার রাস্তাও ভালো , তাহলে কৃষ্ণদার এই ঘটনা ঘটল কিভাবে ... ? " 


তিমির দা এই বিস্ময়কর কথাগুলো শুনে মাস্টারমশাইও বেশ উদ্বিগ্ন হয়ে পড়লেন ।

আর এদিকে বৃষ্টি থেমে এসেছিল এবং রাতও অনেক হয়েগিয়েছিল তাই জোগা তার দোকানের সব জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল , কিন্তু তিমির বসু হাতে চায়ের কাপ নিয়ে ভাবছিলেন যে ঘটনাটা কিভাবে হল !

ভাবতে ভাবতে পিচ রাস্তায় এলেন , এই ব্যাপারটা একটু পরিষ্কার হওয়া দরকার , তাই তিনি বিষ্টুদার ( গোয়েন্দা ) কাছে কাল সকালে যাবে বলে ঠিক করলেন । 



Rate this content
Log in

Similar bengali story from Drama