STORYMIRROR

Tanushree Mandal

Inspirational Thriller Others

3  

Tanushree Mandal

Inspirational Thriller Others

I Am The King Of My Kingdom

I Am The King Of My Kingdom

2 mins
439

      হ্যাঁ আমি একটা মেয়ে। সবার বাড়িতে একজন মিষ্টি মেয়ে চায় এটাই শুনেছি আমি, কিন্তু আমার বাড়িতে একটু অন্যরকম। জন্মেছি এই বাড়িতে। প্রতিবাদ আমার সঙ্গী!! ওটা ছাড়া আমি অচল!! হ্যাঁ আমি আর পাঁচটা মেয়ের মতো চুপ করে থাকি না, প্রতিবাদ করতে আমি জানি!! আমি বাবার পরি নই কারণ আমার বাবা আমাকে চাঁদের মতো তৈরি করে নি যে, সবাই তাকিয়ে থাকবে! আমাকে আমার বাবা সূর্যের মতো তৈরি করেছে, যাতে আমার দিকে তাকাতেও না পারে!! তার আগেই মাথা ঝুঁকে যায়!! আর কারোর কাছে ভালো প্রমাণ করার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই!! কারণ আমি আর আমার সৃষ্টিকর্তা জানে আমি কেমন!! আর আমি কোনো স্বার্থপর নই, আমি শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের, কাছে আমার কোনো মূল্যই নেই!! আমি কারোর কাছে খারাপ তো কারোর কাছে ভালো, আসলে যার মানসিকতা যেমন আমি তার কাছে তেমন!! তাই আমার মনে হয় মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন, শুধুমাত্র টাকার জন্য নয় নিজের একটা নিজস্ব পরিচয়ের জন্য!! আর আমি এমন মেয়ে যাকে সম্মান করলে সম্মান করবো, ঘৃণা করলে ঘৃণাই করবো!! কারণ এটা আমার আ্যটিটিউড না এটা আমার সেল্ফ রেসপেক্ট!! আরে লোকে আমাকে নিয়ে সমালোচনা করে আমি জানি তবে, আমার খুব গর্ব হয় কারণ, সমালোচনা করতে কোনো যোগ্যতা লাগে না!! সমালোচিত হতে যোগ্যতা লাগে!! আর আমি কখনো সম্মান বয়স দেখে করি না আচরণ দেখে করি আর এমনিতেও আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, যদি কারোর সাথে করে থাকি তাহলে সে সেটার প্রাপ্যই ছিল! লোকে কি বললো তাতে আমার কোনো ভাবনা নেই কারণ জীবনটা আমার লোকের নয়!! ইয়েস ইটস মাই লাইফ!! আ্যন্ড আই অ্যাম দ্য কিঙ্গ অফ মাই ওন কিঙ্গডম!! 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Inspirational