STORYMIRROR

Tanushree Mandal

Romance Tragedy Others

3  

Tanushree Mandal

Romance Tragedy Others

তুনে মেরি জানা

তুনে মেরি জানা

2 mins
362

তুনে মেরি জানা, কাভি নেহি জানা! ইস্ক মেরা দরদ মেরা.... 

তোর কাছ থেকে বিদায় নেওয়ার পরেই এই গানটা শুনলাম জানিস.. আজ বড়ো ভালো লাগলো এমন একটা গান শুনে। এটাও ভালো লাগলো এমন একটা গানও আছে যার সাথে অনেকটা রিলেট করতে পারি নিজের জীবনের সাথে। জানিস প্রথম যখন তোর সাথে আলাপ হয় তখন প্রেম জন্মায়নি, জন্মেছিল অনেক শ্রদ্ধা! আমি তোকে বড্ড শ্রদ্ধা করতাম রে.. আজও করি। ভালোবাসায় যদি শ্রদ্ধাই না থাকে তাহলে কিসের ভালোবাসা? ধীরে ধীরে শুরু হলো আমাদের বন্ধুত্ব। তারপর আস্তে আস্তে বুঝলাম তোকে ভালোবেসে ফেলেছি! তোকে ছাড়া আর পারবো না। আর কি করবো বল.. তাই একটা গোলাপ নিয়ে অনেক আশা অনেক স্বপ্ন বেরিয়ে পড়েছিলাম তোকে আজ প্রপোজ করবো বলে,,,

তোকে ফোন করে ডাকলাম আমার আর তোর ফেভারিট জায়গা ইকো পার্কে। ভাবলাম ওখানেই প্রোপোজ করবো। গিয়ে দেখি একটা মেয়ের কোলে তুই দিব্যি শুয়ে আছিস মনের আনন্দে। আমার মনটা কেমন আনচান করে উঠলো!! বুকের বাঁ দিকটায় চিনচিনে ব্যাথা অনুভব করলাম। মনটা বিষন্নতায় ভরে যেতে লাগলো। তাও মনে অনেক সাহস নিয়ে গেলাম। মনকে বোঝালাম বান্ধবীও তো হতে পারে। তোর কাছে যেতেই তুই পরিচয় করিয়ে দিলি ও তোর গার্লফ্রেন্ড। শুনে মুচকি হাসলাম। হাতের পেছনে থাকা লুকোনো গোলাপ ফুলটা কষ্টের দাপটে হাত দিয়েই মুচড়ে দিতে লাগলাম। কষ্ট হচ্ছিল যে ভীষণ! কাঁদতেও পারছিলাম না, তাই কষ্টটা ওর ওপর দিয়েই চালান করতে হলো।

"তোর সাথে দেখা করার ইচ্ছে হয়েছিল, তাই এসেছিলাম। তবে দেখা হয়ে গেছে এবার চলি!" বলে ফিরে এলাম বাড়ি। কষ্ট হচ্ছিল তাও বলতে পারি নি কাউকেই। মাকেও বলতে পারি নি, বাবাকেও না, আর তোকেও না! বড্ড মন খারাপ রে.. বড্ড বলতে ইচ্ছে করছে তুনে মেরে জানা, কাভি নেহি জানা, ইস্ক মেরা দরদ মেরা.....

এক তরফা ভালোবাসা। তুই বুঝবি না কখনোই আমার ভালোবাসা, আমার দুঃখটা! এক তরফা তো। যাই হোক এটা কাউকে বলতে পারছিলাম না বলেই ডায়েরীর পাতায় লেখা। নাহলে যে অব্যক্ত থেকে যেত। এটাকে পুড়িয়ে ফেলবো এখনি কারণ এটা যে তোকে দিতে পারবো না কখনোই। তুই ভালো থাক তোর মনের মানুষের সাথে......


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Romance