STORYMIRROR

Ranjita Mukherjee

Romance Inspirational

3  

Ranjita Mukherjee

Romance Inspirational

অডিশনে প্রেম

অডিশনে প্রেম

1 min
315

ডিরেক্টরের কোর্স করেছে সে বহুদিন আগে। তারপর ছোটখাটো কাজও করেছে। কিন্তু নাম-ডাক তেমন নেই রিজুর।  

এবার তার ইচ্ছে জেগেছে নিজের প্রোডাকশন হাউজ খোলার। শুরু করতে হল অডিশন দিয়ে। একদিন অডিশনের আয়োজন করল। চেনা-অচেনা সব মানুষকে জানালো, প্যামফ্লেটও বিলিয়ে দিল। 


অডিশনের দিন


নাচ আর গান শুধু নেবে। এসেছে অনেকেই। কেউ কেউ ভালো ও পারফর্ম করছে। কিন্তু রিজু তার মন মত কারোকে পাচ্ছেনা। 

এরপর একজন মেয়ে এলো। খুব সেজেগুজে আর ড্রেস টাও যেন যাত্রাপার্টির। তো সে এরকম কারোকে এক্সপেক্ট করছিলনা..। একটা ছোট অডিশনের জন্য কেউ এতো উগ্র সেজে কেন আসবে..। 

রিজু অডিশন দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিল। মেয়েটাকে দেখে তার কোনো নতুন আশা জাগলোনা। তবুও সে জিজ্ঞেস করল, কোন ট্যালেন্টের জন্য এখানে ? মেয়েটি বলল, নাচ। 

রিজু বিরক্তির সুরে বলল, স্টার্ট। 

গান শুরু হল আর তার সঙ্গে মেয়েটির নাচ..। সে যাত্রাপার্টির গানের সঙ্গে সেরকমই নাচ শুরু করল। প্রত্যেক প্রতিযোগীর জন্য বরাদ্দ সর্বোচ্চ ৫ মিনিট কিন্তু মাত্র ৩০ সেকেন্ড দেখার পরই সে স্টপ বলতে যাবে, হঠাৎ গানের সুর বদলে গেল..

রিজুর ঘাড় একদিকে বেঁকে ছিল যখন সে অবহেলায় মেয়েটির নাচ দেখছিল। আস্তে আস্তে সে ঘাড় টা সোজা করে শিরদাঁড়া টান টান করে বসল আর তার চোখের তারা গুলো জ্বল জ্বল করে উঠলো আর মুখে হালকা হাসি ফুটল। 

মেয়েটি মন মোহিত করা কনটেমপোরারী ডান্স করছে।  

এর ২ দিন পর থেকেই রিজুর নতুন প্রোডাকশন হাউজে মেয়েটির নাচ শুরু হল আর তার সঙ্গে সঙ্গে তাদের প্রেম কাহিনীও গড়ে উঠল।  


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Romance