STORYMIRROR

Ranjita Mukherjee

Drama Fantasy

2  

Ranjita Mukherjee

Drama Fantasy

Prompt -31 (সিগারেটের আবার যুক্তি ?)

Prompt -31 (সিগারেটের আবার যুক্তি ?)

1 min
153

আর কত ধোঁয়া খাবো ? সবারই নিজস্ব যুক্তি আছে। কিন্তু সিগারেটের ধোঁয়ার যুক্তি কি মানা যায় ? 

কল-কারখানার ধোঁয়া বলে -- আমাকে তো বাবু মেশিন চালাতেই হবে নাহলে শ্রমিক গুলো খাবে কী ? জিনিস গুলো তৈরি হবে কোথায় ? 

গাড়ির ধোঁয়া বলে -- আমাকে তো চলতেই হবে নাহলে হেঁটে হেঁটে আর কত দূর যাবে ? প্রাইভেট গাড়িও বলছে।

আরে ঐ পাবলিক ট্রান্সপোর্টে সব তো ঝুলে ঝুলে যায়, আর রোজ রোজ 'ওলা' কত বুক করব ? আর আধুনিক যে অটোমেটিক গাড়ি গুলো

বেরোচ্ছে ওসবের জন্য পয়সা কোথায় ? 

গ্রামে উনুনের ধোঁয়া বলে -- দেখো বাপু, আমাদের গ্যাস সিলিন্ডারের উপায় নেই আর আমরা তোমাদের মত বড়লোক নই। 

সবার ওপরে সিগারেটের ধোঁয়া বলে -- আমি বলছি যে... 

আরে ভাই তুমি কী বলবে, সবার যুক্তি মানা যায় কিন্তু তোমার টা কী করে মানি বলো তো ?

তোমাকে যে খাচ্ছে সে তো মরছে আর তার চারপাশের লোক গুলো কেও প্যাসিভ স্মোকিং এ মারছে । না না, তোমার কথা মানা যাবেনা, সে তুমি যতই নেশাতে মন ভুলিয়ে রাখো না কেন। 

আচ্ছা, আর কোনো ধোঁয়া উত্তর দিলে তোমাদের জানাবো। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Drama