STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Abstract Classics Others

3  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Abstract Classics Others

যাবার পালা

যাবার পালা

1 min
5

সময় দিচ্ছে গো আজ বলে 

তুমি যাও না এবার চলে

তোমার ফুরিয়েছে কাম

তোমার নেই যে কোন দাম ।

এই বিরাট লোকের ভিড়ে 

কেউ চিনবে না রে তোরে

কেন আছিস এথায় পড়ে 

ওরে জানা এবার ফিরে ।

এই মোহ মায়ার দেশে 

সবাই মরীচিকার বেশে 

তুই ঠকবি প্রতিবারই 

ফিরবি নিরাশ হয়ে শেষে ।

তাই বলছি ওরে শোন

এ যে মায়াবী এক বন

এই জীবন হলো প্রত্যক্ষ 

এক নরক দর্শন ।

এই তিন ভুবনের পারে 

সবাই একাই ফেরে ঘরে

যখন ফুরায় তার কাজ 

তখন পরে ফেরার ডাক ।

আজ তোর ও ফেরার পালা 

ওরে কাটা এবার মায়া

চল এক নতুন দুনিয়ায় 

যেখানে কোন কষ্ট নাই ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract