STORYMIRROR

বিকাশ দাস

Fantasy

2  

বিকাশ দাস

Fantasy

তুমি চেয়েছ

তুমি চেয়েছ

1 min
639


তুমি চেয়েছ আকাশ 

তুমি চেয়েছ বৃষ্টি  

তোমার মতো করে।

যদিও আমার দু’হাত বিকিয়ে দিয়েছি 

অনেক আগে  বেঁচে থাকার লোভে 

নিজের মতো করে ।


আমার আকাশের বারান্দায় 

তোমাকে ভিজতে দেখেছি।

আমার বৃষ্টির শরীরে 

তোমাকে বৃষ্টি হতে দেখেছি 

আঠপৌঢ় শাড়িতে তোমার মতো করে ।


প্রকৃতির প্রচ্ছদে 

আজও বৃষ্টির ফোঁটায় 

তোমার ভিজে শরীর একাকার

কাছে টানার দোটানার ভেতরে, 

আকাশের অলংকার তোমার মতো করে।


আর কোন আকাশ আর কোন বৃষ্টি 

আছে বলো ?

তোমার হাতে তুলে দিতে পারি,

তোমাকে ভুলিয়ে দিতে পারে তোমার মতো করে।


যদিও এখন আমার দু’হাত 

জড়িয়ে ধারদেনার ফেনার গভীরে গভীরে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy