STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

ট্রামের শহরে

ট্রামের শহরে

1 min
203

ভালোবাসতে হলে রাস্তার ধারের ফুচকা চাই,

বাস বা মেট্রো নয়, ট্রামে যেন দুজনেতে যাই।

পাশাপাশি হাতে হাত প্রেমে আবদ্ধ কিছু মুহূর্ত,

এই শহর যেখানে ভালোবাসার হয় না কোন শর্ত।

বাঙালির বাঙালিয়ানা বেঁচে এই শহর জুড়ে আজ,

গঙ্গাস্নান থেকে অফিসের বাবুদের পৌঁছনোই ট্রামের কাজ।

এই শহরের এখন প্রধান কাজ বন্ধ করা দূষণ,

সেটা সম্ভব যদি থাকে প্রকৃত আইনের শাসন।

চেষ্টা করে দেখো তুমিও কম পাবে না ভালোবাসা,

হাজার কষ্টের মাঝেও একটু নির্মল হাসি হাসা।

আমাদের ভালোবাসা ট্রাম আর কলকাতার রাস্তা,

কলেজ স্ট্রিট আর জমে ওঠা কফিহাউসের আড্ডা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract