STORYMIRROR

Aviraj Sharma

Tragedy Children

2  

Aviraj Sharma

Tragedy Children

"তোমায় দেখিনা" অভিরাজ শর্মা

"তোমায় দেখিনা" অভিরাজ শর্মা

1 min
152

তোমার গর্ভে জন্ম নেওয়া,

প্রথম তোমার স্পর্শ পাওয়া

মাতৃত্বের টানে মাগো,

প্রথম তোমার দিকে চাওয়া

তোমার চোখেই চোখ রেখে,

এই পৃথিবীটাকে দেখতে পাওয়া

ছোট্ট বেলায় প্রথম তোমার আঙ্গুল ধরে চলা,

চলতে চলতে তোমার আমায় কত কথা বলা

সারাদিনের দুষ্টুমিতে হতাম আমি ক্লান্ত,

দুষ্টুমির শীর্ষে আমি ছিলাম নাগো শান্ত

ঘুম পাড়ানি মাসি পিসি

মোদের বাড়ি এসো,

অনেক দিন তোমায় দেখিনা

মাগো একটু যদি এসো ||


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy