STORYMIRROR

Saibal Sarkar

Abstract Fantasy Others

3  

Saibal Sarkar

Abstract Fantasy Others

তোমাতেই বিলীন

তোমাতেই বিলীন

1 min
263


যেখানে তোমার ছিলো বাস অজানায় খেলেছি খেলা,

সাধ করে ডেকেছি শঙ্কা হেলায় যায় বেলা।

আমি কত দিয়েছি ডুব ডুবে গেছে দেহ মন,

তখনো কিছু বুঝিনি তুমি ছিলে জীবন যেমন।

আকাশ শরতে শিউলি কাশে আনন্দ মিশেছে বাতাসে বাতাসে,

তুমি মিশে আছো ভোর রাত সন্ধ্যা দিনের সুর সুবাসে।

আমি আলো ছেড়ে আঁধারে ঢাকি মুখ,

চাইনা কিছু অন্য আর তুমিই জীবন জীবনের সুখ।

অন্য জন্ম এ জীবন আদি অন্ত ব্রহ্মান্ডের সৃষ্টি স্থিতি প্রলয়,

তোমাতেই শুরু তোমাতেই শেষ,হয়েছে ধ্যান জ্ঞান তোমাতেই লয়


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract