STORYMIRROR

Orpita Oyshorjo

Tragedy Classics

3  

Orpita Oyshorjo

Tragedy Classics

সম্পর্ক নাকি বিচ্ছেদ

সম্পর্ক নাকি বিচ্ছেদ

1 min
1.2K

সম্পর্ক নাকি বিচ্ছেদ 


আমাকে সম্পর্কের মানে বুঝাইতে আসিও না 

সম্পর্কের মানে আমি হয়তো বুঝি না 

বা বুঝতে চাই না 

কারন যে জায়গায় আজ আমি দাঁড়িয়ে আছি সে জায়গায় আমার কাছে সম্পর্ক মানেই বিচ্ছেদ ।

তাই আমি সম্পর্কে বড্ড বেশি ভয় পাই 

যে মানুষটার চোখের সামনে দশটা বছরের বন্ধুত্ব একটা কথায় নষ্ট হয়ে যায় সে জানে বিচ্ছেদের যন্ত্রণা কতটা ভয়াবহ 

আজ আমি সেই যন্ত্রণা টা অনুভব করতে পাচ্ছি ।

তাই সম্পর্ক নামক তুচ্ছ অনুভূতি আমাকে আর কাছে টানে না । 

যে মানুষটা একটা ভাঙা সম্পর্কের মাঝে বড় হয় তার কাছে সম্পর্কের মানে আর কি বা থাকতে পারে ?

যার আসে পাশে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ সে মানুষটা একটা সময় স্থির হয়ে যায় সম্পর্ক গড়তেও ভয় পায় I

একটা সময় আসে যখন সে বড্ড বেশি চুপচাপ হয়ে যায় 

কেউ সম্পর্ক গড়তে চাইলে সে ভয়ে কুঁকড়িয়ে যায় 

বিচ্ছেদের সুর তার কানে ভাসে 

তিলে তিলে গোটা একটা সাজানো সংসার যখন বিচ্ছেদের কারনে ভেঙে যায় তখন যন্ত্রণাটা শুধু যন্ত্রণা থাকে না এক ভয়াবহ রূপ ধারণ করে মনের ভিতর ।

যে মানুষটা কাউকে একবার মন থেকে ভালোবাসে ঠকে যায় যার মাঝে বিচ্ছেদ নামক শব্দটা চলে আসে শুধু সেই বিচ্ছেদের ভয়ে সে সম্পর্ক গুলোকে এড়িয়ে চলে 

সম্পর্ক নাকি বিচ্ছেদ কোনটা ? এটা ভাবতে ভাবতেই জীবন পার করে দেয় ।

সত্যি কারের ভালোবাসা গুলো কেও একটু ইগনোরে বিচ্ছেদের মতো মনে হয় ।

যেখানে বিচ্ছেদের সুর আছে সেখানে আর যাই হোক কখনো ভালোবাসা ছিল না ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy