STORYMIRROR

Trisha Chakraborty

Abstract Fantasy Others

4  

Trisha Chakraborty

Abstract Fantasy Others

শরৎ

শরৎ

1 min
298

দিঘি ভরা জল করে টলমল

শরৎ এসেছে দ্বারে

আসবে উমা কৈলাস থেকে

ছেলেপুলে নিয়ে বাপের বাড়ি

দিন চারেকের তরে।

পেঁজা তুলো মেঘ সেকথা বলে যায়

নীল গগনের কানে কানে।

শিউলি তাহার গন্ধে জানায়

শরৎ এসেছে আঙিনা 'পরে।

পদ্ম শালুকে ভরে ওঠে দিঘি

সারাদিন গুন গুন গান করে

ফুলে ফুলে মধু খেয়ে যায় অলি।

মাঠ ভরে উঠে সাদা কাশে

শিশির ফোঁটা ঝরে পড়ে ঘাসে।

মাঠ ভরা কাশ বাতাসের সাথে

মাথা নেড়ে করে খেলা

হাসি আনন্দে কোথা হতে

কেটে যায় সারা বেলা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract