STORYMIRROR

Trisha Chakraborty

Abstract Classics Inspirational

3  

Trisha Chakraborty

Abstract Classics Inspirational

অচেনা পৃথিবী

অচেনা পৃথিবী

1 min
497

এ কোন্ পৃথিবী?

এ কে তো চিনিনা আমি

এই মৃত্যুপুরী নয় আমার ধরণী।

প্রতি পদে পদে শুধু মৃত্যুর হাতছানি

জীবিতরা আজ ঘরে বন্দি

রাস্তায় মিছিল করছে লাশ

চারদিকে চেয়ে দেখি

শূন্যতা পৃথিবীকে করেছে গ্রাস।

গোটা পৃথিবী আজ ঘরের কোণেতে বন্দি

সৃষ্টিকে শেষ করে দিতে 

যেন স্রষ্টা এঁটেছেন ফন্দি।

মৃত্যুর সাথে গলাগলি করি 

আর তো ক'জন আছি বাকি

এই মুহূর্তে এসো আমরা সবাই 

শারীরিক দূরত্ব বজায় রাখি।

মাজা পড়া পৃথিবীকে সোজা হয়ে দাঁড় করাতে

এসো সবাই হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract