STORYMIRROR

Trisha Chakraborty

Abstract Classics Inspirational

3  

Trisha Chakraborty

Abstract Classics Inspirational

বাঁচার উপায়

বাঁচার উপায়

1 min
370

পৃথিবীর আজ গভীর অসুখ

সামাজিক দূরত্বই বাঁচার রাস্তা

জন্ম-মৃত্যুর মাঝে,শুধুই সিংহ দরজা।

যত এড়াবে স্পর্শ,পরমায়ু পাবে সম্পর্ক

"ঘরে থাকো,সুস্থ থাক"

করজোড়ে অনুরোধ করছে প্রশাসন।

ক্ষুদ্রের হাতে বন্দি আজ উন্নত সভ‍্যতা

রাস্তায় আজ লাশের সারি

মৃত‍্যুকে হয় গোনা।

পৃথিবী আজ মৃত্যু পুরী

দায়ী ওই তুচ্ছ করোনা

একদেহ হতে অন‍্য দেহে

নিজেকে করে বিস্তার

নব নর দেহ না পেলে

তবেই পাবি নিস্তার।

তাই বলছি এখনও সময় আছে

ঘরে বসে থাক চুপটি করে 

দরজায় খিল এঁটে।

তাহলেই–

"একদিন ঝড় থেমে যাবে

পৃথিবী আবার শান্ত হবে।"


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract