STORYMIRROR

Gopa Ghosh

Romance Others

3  

Gopa Ghosh

Romance Others

শেষের দিন

শেষের দিন

1 min
186

তেমনি আছো এখনো তুমি

ছিলে আগে যেমন ?

কথায় কথায় চুটকি বলা, 

রাগ করা বারণ।

কলেজ কেটে বেড়াতে যাওয়া

বেশি সাজ গোজে তে বারণ

ভালোবাসার স্রোতে ভেসে

দিয়েছিলাম মন।

আমায় আপন করতে চেয়েছিলে

তবু আজও পর,

তোমার চাকরি পাওয়ার আগেই

আমি গেলাম শ্বশুর ঘর,

আজ কে দেখা তোমার সাথে

এত বছর পরে,এই বৃদ্ধাশ্রমে,

তোমার আমার হয় নি স্থান

কোনো সংসারে,

তবু শেষবেলায় দেখতে পাবো

তোমায় প্রাণভরে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance