STORYMIRROR

Soumyadeep Bhunia

Fantasy

1  

Soumyadeep Bhunia

Fantasy

শেষ পর্যন্ত

শেষ পর্যন্ত

1 min
385

এ স্বাদের ভাগ শুধু তোর সাথে থাক,

কোরকের সজীবতা মুখরিত জিভ।

গন্ধটা চিনে ফেলে ঠোঁট নির্বাক,

স্পর্শকে ছুঁতে চেয়ে মন উদগ্রীব।



আঙুলের জারিজুরি দুর্বিপাকে,

আধো নেভা চোখ যেন টিমটিমে আলো।

প্রশ্রয়ী সময়ের অনুকম্পাকে,

আশ্রয়ী যাযাবর বেসে ফেলে ভালো।



প্রতিদিনই যাতায়াত চলে দল বেঁধ,

লাইনের প্রান্ততে বিশ্বাসী ভাষা।

বিনিময়ে কথা দিই প্রকারের ভেদে,

বিকেলের বৃদ্ধতা চায় ভালোবাসা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy