STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Comedy

4  

Partha Pratim Guha Neogy

Comedy

শ্বশুরবাড়ি জিন্দাবাদ

শ্বশুরবাড়ি জিন্দাবাদ

1 min
0

সাত পাকে হাত ধরে,
নতুন ঠিকানায় আজ পা রাখি ;
ভয়টুকু ছিল বুকের ভেতরে,
হাসি ছিল ঠোঁটের আড়ালে হাসি।

শাশুড়ির চোখে আদরের জল,
শ্বশুরের মুখে স্নেহের ডাক রয় ;
ননদের হাসিতে ঘরটা ভরে,
দেবরের খোঁচায় ভাঙে সব ভয়।

রান্নাঘরে নতুন শিক্ষা,
উঠোনে গল্পের অনন্ত মেলা;
কেউ বলে “মেয়ে”, কেউ বলে “নিজের”—
সবচেয়ে বড় পাওয়া হয় সেই কথা।

শ্বশুরবাড়ি শুধু নতুন ঘর নয়,
নতুন সম্পর্কের এক পরীক্ষা;
সেখানেই জিন্দাবাদ প্রতিদিন -
যেখানে ভালোবাসা থাকে শিক্ষা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Comedy