STORYMIRROR

Manik Goswami

Abstract Inspirational Others

3  

Manik Goswami

Abstract Inspirational Others

শান্তি আসুক ফিরে

শান্তি আসুক ফিরে

1 min
9


যুদ্ধ লেগেছে বিশ্বজুড়ে, অস্তিত্বের লড়াই,

প্রতিহিংসার আগুনে পুড়ে মমত্ববোধ ছাই।

মরছে মানুষ, মরছে প্রাণী, বিবাদেরই জেরে,

শূন্য হচ্ছে মায়ের কোল, কান্না সুখের ঘরে।

ধ্বংস হচ্ছে অপার সৃষ্টি, ধ্বংস ইমারত,

আগ্রাসী নীতির হঠকারিতায় ডুবছে ভবিষ্যৎ।


লড়াই করে ছুঁড়ছো কাদা, সভ্যতারই মুখে,

বিনা বিবাদে খুশির জগতে, থাকো না একটু সুখে।

পারস্পরিক বোঝাপড়ায় শান্তির ছবি আঁকো,

সুন্দর এই পৃথিবীর বুকে স্বর্গসুখে থাকো।

প্রতিটি হৃদয়ে উঠুক বেড়ে ভ্রাতৃভাবের টান,

নিশ্চয়ই হবে মানব জাতির সীমাহীন কল্যাণ। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract