STORYMIRROR

Manik Goswami

Abstract Fantasy

3  

Manik Goswami

Abstract Fantasy

স্বপ্নের রাজ্য

স্বপ্নের রাজ্য

1 min
2


কল্পনাতে ছবি আঁকি বসেছি রাজ সিংহাসনে,

রাজার শাসন লাগু করি দেশের প্রতি কোণে।

স্বপ্ন ভাসে চোখের পাতায় রাজপ্রাসাদের চূড়ায়,

যুদ্ধ জয়ের প্রমান দিয়ে হাওয়ায় ওড়ে ধ্বজায়।

রাজার আদেশ পালন করবে দেশের যতেক প্রজা,

নত মস্তকে তোষামোদ নয় সামনে যদিও রাজা।

রাজার আদেশে বাঘে গরুতে একঘাটে খাবে জল,

বিদ্বেষ বিষ বপন করলে হাতে নাতে পাবে ফল।

ধনী গরিব, উচ্চ নিচের তফাৎ রবে না কোনো,

সম অধিকার রইবে সবার, মহীরুহ থেকে তৃণ।

শিক্ষিত হবে জনে জনে লোকে, সই জানা শুধু নয়,

দারিদ্র্য কখনো হবে না জেনো জ্ঞানের অন্তরায়।

মানুষে মানুষে সদ্ভাব রবে, প্রেম প্রীতি, ভালোবাসা,

হীনমন্যতায় ভুগবে না কেউ, মনে রবে উচ্চাশা।

লক্ষ্য সবার একই রবে, শুধু দেশের উন্নতির,

পাখির চোখের নিশানায় ছোড়ে লক্ষ্যভেদী তীর।

কাজের কোনো বিভেদ রবে না, সকল কর্ম সমান,

সকল কাজের সম্পাদনেই বাড়বে প্রজার মান।

সামনের পথ রাজা দেখাবে, দিতে হবে প্রতিদান,

দ্রুত লয়ে চলে প্রগতির ধারা, একসাথে অভিযান।

বিভেদ রবে না জাত পাত নিয়ে, হারাবে না কেউ হুঁশ,

পরিচয় নয় শ্রেণী বিভাজনে, পরিচিতি হবে মানুষ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract