STORYMIRROR

Manik Goswami

Abstract Fantasy Others

3  

Manik Goswami

Abstract Fantasy Others

স্বীকারোক্তি

স্বীকারোক্তি

1 min
194


ইচ্ছে হলেও আনতে পারি না ভুবন ভরা আলো,

চেষ্টা করেও হয়না সাদা, মনের জমাট কালো।

ভুল করে যদি মনটা আমার তোমায় দিয়ে বসি,

তারাগুলি সব উঠবে হেসে, লজ্জা পাবে শশী।


পাকা ধানের প্রাণের ছোঁয়ায় প্রেমের কলি জাগে,

সবুজ ঘাসের পরশ পেয়ে মনে শিহরণ লাগে।

বাতাস ছোঁয়ায় পাল তুলে ভাসি খুশির দরিয়ায়,

দাঁড়ের উছালে জলের নাচন, ভালোবাসা যারে কয়।

 

বৃথা বায়নায় লাভ নেই কোনো,পারবো না এনে দিতে

ঐশ্বর্য্যের ছোঁয়া, বড়লোকী চাল বা মসনদ দিতে হাতে।

পারবো না মরুর তপ্ত বালুতে খালি পায়ে হেঁটে যেতে,

মাথার ওপর কলঙ্ক দাগ পারবো না মুছে দিতে।


ভাবতে পারিনা জয়ী হতে পারি প্রতিযোগিতার মাঠে,

স্বপ্ন সুখেও ভাসতে শিখিনি নিবিড় ঘন রাতে।

ক্লান্ত আমি, চলতে পারিনা সাহসী পদক্ষেপে,

অনেক ঘাটের জল খেয়ে আজ কথাও বলি মেপে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract