STORYMIRROR

Abhijit Halder

Abstract Others

3  

Abhijit Halder

Abstract Others

সাদা কাগজ

সাদা কাগজ

1 min
189

আমার হৃদয়ের সাদা কাগজে

শুধু তোমারই নাম লেখা।

আমার সকল ভাবনার চোখে

জোনাকির নীল আলো ভরা।

তুমি আছো কল্পনার আকাশে

সকাল-সন্ধ্যা আমারই হৃদয়ের

সাদা কাগজে; নীলাকাশ

স্বপ্ন ভরা মেঘে মেঘে।

কখনো বৃষ্টি ঝরে এখানে

আমার মনের ছোট্ট ঘরে।

সাদা কাগজে লেখা সকল কবিতা

একে একে উড়ে যায় তোমার মনের

ভালোবাসার ঘরে;প্রেম:

এতো শুধু প্রেমেরই বাতাবরণ।

সাদা কাগজ শুধু প্রেমেরই কথা বলে

তুমি আছো সান্ত্বনার মননে।

আমার একটা সাদা কাগজ ছিল!

আমার মনের যত ব্যথা লেখা হত সেখানে

তোমার নীল ভালোবাসার সাগরে

বয়ে চলেছি আমি স্রোতের টানে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract