STORYMIRROR

Sankha Subhra Biswas

Abstract Others

3  

Sankha Subhra Biswas

Abstract Others

রক্তপলাশ

রক্তপলাশ

1 min
277

যে সমস্ত ক্লান্ত নিভে যাওয়া তারা,

এক যাক উজ্জ্বল নক্ষত্রের বৈভব্যের মাঝে,

নিজেদের হেরে যাওয়ার স্বাক্ষ্য বহন করে।

হয়তো তাঁরাও পারতো উজ্জ্বল হতে,

কিন্তু তাহলে রচিত হতো না কোন কাব্যগ্রন্থ,

সময় এসে লুটিয়ে পড়তো না বিজিতের পায়ে।

নিভে যাওয়া তারার ছায়ায় পলাশ ফুটুক,

পরাজিতের রক্ত সেচেই রচিত হোক যৌবনের গদ্য।

তাই আজ থেকে প্রতিটা মৃত্যু হোক বরফের চেয়েও শীতল,

প্রতিটা সৃষ্টি হোক সূর্যের চেয়েও উষ্ণ,

দিকভ্রষ্ট নাবিক পথ খুঁজে পাক সকালের নিভে আসা ধ্রুবতারায়,

আমার প্রতিটা বিদ্রোহের সাক্ষী থাক তুমি আর রক্ত পলাশ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract