STORYMIRROR

Sampa Maji

Abstract Others

3  

Sampa Maji

Abstract Others

পুজোর স্মৃতি

পুজোর স্মৃতি

1 min
231

পূজো মানেই একটু পড়া একটু খেলা

ছুটির দিনে বইয়ের নিচ আনন্দমেলা

নতুন নতুন গল্প ছড়া নয়তো বিঞ্জাপন

 বিভোর হয়ে পুজোবার্ষিকীতে ডুবদিত মন

স্কুলের বই না পড়ে আনন্দমেলা সকালে বিকালে

পড়ছি দেখে মা এসে কষিয়ে দিত দুগালে।

বাকিটা ঝড়টা বয়ে যেত বাবার ওপর দিয়ে

'তোমার জন্যই পড়াশোনায় গোলায় যাচ্ছে মেয়ে'

 বাবা মুচকি হেসে বলতো আমায়, 'কাঁদিস না

মা কেও গল্প পড়ে শুনাবি তাহলে মা আর মারবে না'।

মার খেয়েও কতোই না ভালো লাগতো গল্পের বই পড়তে

ছোটবেলার দিন গুলো পারবো না কিছুতেই ভুলতে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract