STORYMIRROR

Nirmalya Ghosh

Romance Fantasy Others

3  

Nirmalya Ghosh

Romance Fantasy Others

প্রতীক্ষা

প্রতীক্ষা

1 min
19


আমার না বলা কথায় কিম্বা তোমার স্বপ্ন মাখা ভাঁজে

যে আবেগ লুকোনো থাকে শরৎ তাকে

টেনে বের করে নিয়ে আসে

গর্তে লুকিয়ে থাকা সাপ বের করার মত।

আমার জানালার নীচে ধূলোমাখা পথ

ছাঁকনি দিয়ে ছাঁকা রোদ মাখিয়ে আর শিশির স্নান করিয়ে

কে যেন শিউলি দিয়ে লেপে দিয়ে যায় মাঝে মাঝে অগোচরে ।


নীল আকাশে সাদা মেঘের দল

আর কাশবন কি যেন কানাকানি করে

অস্ফুটে অথবা অনন্ত আকাশে উড়িয়ে দেয়

আমার স্বপ্নময় অভিমান।

আমি উমার ঘরে ফেরার প্রতীক্ষার মত

মহাদেবের সঙ্গে একাকী প্রহর গুনি তোমার ফেরার প্রতীক্ষায়

চারদিনের জ্যোতির্ময় শারদীয়া শেষে- আমার হৃদয় কুটিরে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from Nirmalya Ghosh

Similar bengali poem from Romance