STORYMIRROR

Sampa Maji

Abstract Fantasy Others

4  

Sampa Maji

Abstract Fantasy Others

প্রকৃত মূল্য

প্রকৃত মূল্য

1 min
170

শহরে বাবুকে গ্রামে যেতে হবে এক বিশেষ দরকারে

অচেনা জায়গায় বেশি জল নিয়ে যেতে বলেছিল সঙ্গে করে।

কিন্তু কে শোনে কার কথা ভারি বোতল বইতে যাবে কেন

টাকা থাকলে কাছে সমস্যা সমস্যাই মনে হয়না যখন ।

কোনো তোয়াক্কা না করে বেড়িয়ে পরে অচেনা পথে

শহরী চাল আর আত্ম অহংকার নিয়ে সাথে।

গ্রামে এসে একটু হেঁটেই তৃষ্ণার্ত হবে পরে চৈত্রের রৌদ্রে

ক্লান্ত হয়ে টাকা নিয়ে জলের খোঁজে এদিকে ওদিক ঘুরে ফিরে।

কিন্তু যেখানে দোকান নেই সেখানে কিনবে কেমন করে

 তখন তৃষ্ণার্ত পথিকে দেখে গ্রামের মানুষ জল নিয়ে আসে দৌড়ে।

 কলসি ভরা জল তৃপ্তি ভরে পান করে পথিক বুঝতে পারে 

জীবনে সব কিছুরই প্রকৃত মূল্য সময় আর স্থান বিশেষে নির্ভর করে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract