STORYMIRROR

Manik Goswami

Abstract Fantasy Others

2  

Manik Goswami

Abstract Fantasy Others

পরিবর্তিত শৈশব

পরিবর্তিত শৈশব

1 min
81


শৈশব মোর হারিয়ে গেছে সময় সরিৎ স্রোতে,

স্মৃতির কোণে মেরে উঁকি

পেছন ফিরে যখন দেখি,

বিষাদ ছোঁয়ায় বেদনা বাড়ায় নিজ হৃদয়ের আঙ্গিনাতে।


নতুন প্রজন্মের এই শৈশবে, সেকালের খুশি নাই,

শৈশবের রঙ বদলে গেছে,

চার দেওয়ালের গন্ডি মাঝে,

গাছে চড়া, সাঁতার কাটা, দুস্টুমি গেছে হারায়।


নব্য শৈশব হারিয়ে গেলো মুঠো ফোনের নেশায়,

হারিয়ে গেলো এক্কাদোক্কা খেলা,

পুতুল রইলো আলমারিতে তোলা,

শিশুদের আজ মাতানো হয়েছে ইঁদুর দৌড়ের খেলায়।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract