STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Fantasy Others

3  

Debashis Bhattacharya

Abstract Fantasy Others

প্রেম অতৃপ্ত ক্ষয় নাই

প্রেম অতৃপ্ত ক্ষয় নাই

1 min
161

বৈশাখী ঝড় মাতিয়ে দিলো

আমার প্রেম সমুদ্রে জোয়ার এলো 

ভাবনা বাদল চললো ভেসে

তোমার আগমনের বার্তা দিয়ে


সেই তোমাকেই পরান দিতে

গাঁথি মালা মনের সুতোয় জুড়ে 

ফুলগুলি সব শব্দ জোড়া

চোখের জলে ধোয়া মোছা 


জানি তুমি আসবে সেদিন

অমাবস্যার রাতে চাঁদ উঠবে যেদিন 

সেই আসতেই থাকি বসে

তোমার কথাই ভেবে ভেবে 


দিন বয়ে যায় উদ্বেলতায় 

নিশীথে কে বাঁশি বাজায়

আমার হৃদয় তরঙ্গে ঢেউ খেলে যায়

তোমার প্রেমের উন্মনতায়


স্বপ্ন তোমার পদচিহ্ন এঁকে

মরুদ্বেগে হারিয়ে গিয়ে

বলে যায় বারেবারে দুটি কথাই

প্রেম অতৃপ্ত ক্ষয় নাই   


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract