STORYMIRROR

Dola Bhattacharyya

Abstract Comedy Others

3  

Dola Bhattacharyya

Abstract Comedy Others

ফাজলামির ছড়া

ফাজলামির ছড়া

1 min
247


তাইরে নাইরে নাইরে নানা 

তাইরে নাইরে নাইরে, 

ফাজলামির এক লিখছি ছড়া 

চুপ করে শোন ভাইরে। 

ফাজিল আমি ফাজিল তুমি 

আমরা সবাই ফাজিল, 

ফাজিল মামা যাচ্ছে হেঁটে 

ভারত থেকে ব্রাজিল। 

কানপুরেতে কান রেখেছিস 

পাটলিপুত্রে পা, 

তোরা দেখছি দুকান কাটা

যেথায় ইচ্ছা যা। 

চেঁচামেচি বোমাবাজি 

যত্রতত্র চলছে, 

কান পেতে শোন চুপটি করে 

কে কোথায় কি বলছে। 

জেলায় জেলায় বেড়াস খুঁজে 

বাংলার সেরা মিষ্টি, 

ভাটপাড়ার এই রসগোল্লায় 

সৃষ্টি ছাড়া মিষ্টি। 

ওই দেশেতে সস্তা ইলিশ 

আমরা বলি ভাইরে, 

এই দেশেতে ইলিশ কোথা 

আঙুল চাটি তাইরে। 

অনেক দূরের সাগর দেখে 

মনে খুশির ঢেউ, 

একটা নদী যাচ্ছে মরে 

খোঁজ রাখেনি কেউ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract