STORYMIRROR

Sukumar Roy

Classics

0  

Sukumar Roy

Classics

নারদ ! নারদ !

নারদ ! নারদ !

1 min
6.9K


"হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল শাদাকে বল্‌ছিলি লাল ?

(আর) সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে ?

(আর) তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হুলো ?

(আর) এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দড়ি ?

ক্যান্‌রে ব্যাটা ইসটুপিড ? ঠেঙিয়ে তোরে কর্‌ব ঢিট্ !"

"চোপরাও তুম্ স্পিকটি নট্, মার্‌ব রেগে পটাপট্—"

"ফের যদি টেরাবি চোখ কিম্বা আবার কর্‌বি রোখ,

কিম্বা যদি অম্‌নি করে মিথ্যেমিথ্যে চ্যাঁচাস জোরে—"

"আই ডোন্ট কেয়ার্ কানাকড়ি–জানিস্ আমি স্যাণ্ডো করি ?"

"ফের লাফাচ্ছিস্ অল্‌রাইট কামেন্ ফাইট্ ! কামেন্ ফাইট্ !"

"ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি, টেরটা পাবে আজ এখনি !

আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় কর্‌ত ঝামা ৷—"

"আরে আরে ! মার্‌বি নাকি ? দাঁড়া একটা পুলিশ ডাকি !"

"হাঁহাঁহাঁহাঁ ! রাগ কোর না, কর্‌তে চাও কি তাই বল না !"

"হাঁ হাঁ তাতো সত্যি বটেই আমি তো চটিনি মোটেই !

মিথ্যে কেন লড়তে যাবি ? ভেরি–ভেরি সরি, মশলা খাবি ?"

"'শেক্‌হ্যাণ্ড' আর 'দাদা' বল সব শোধ–বোধ ঘরে চল ৷"

"ডোন্ট পরোয়া অল্ রাইট্ হাউ ডু য়ু ডু গুড্ নাইট্ ৷"


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics