STORYMIRROR

Sipra Debnath

Abstract Classics

4  

Sipra Debnath

Abstract Classics

ম্যাজিক

ম্যাজিক

1 min
312

ম্যাজিক!


ঘটঘুটে অন্ধকার

ঝিঁঝিঁ পোকা সুর তোলে

আনচান মন দোলে

মিটি মিটি দেয় আলো

আঁধারে কি লাগছে ভালো

জোনাকিরা ম্যাজিক জানে

বলছি কি আর!!!


উড়ে উড়ে ঘুরে ঘুরে

সামনে পেছনে দুরে

মিটি মিটি আলো জ্বেলে

রহস্যময় খেলা খেলে

আঁধারে লাগছে কি ভালো

জোনাকিরা ম্যাজিক জানে

বলছি কি আর!!!


নেচে নেচে ঘুরে ফিরে

উঠোনে আর জঙ্গল ঘিরে

দ্যুতি যেন ছাড়ছে হিরে

মিটিমিটি আলো দেয়

হিয়া যেন কেড়ে নেয়

আঁধারে লাগছে কি ভালো

জোনাকিরা ম্যাজিক জানে

বলছি কি আর!!!


© Sipra Debnath Tultul.



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract