STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

5.0  

Debashis Bhattacharya

Fantasy

মনের জবায় সাজাবো তোমায়

মনের জবায় সাজাবো তোমায়

1 min
17.2K


মনের জবায় সাজাবো তোমায়

শুনিয়ে মধুর গীত

প্রেমের পরশে রাঙাবো  তোমায়

জীবন দিয়ে ভীত

বাঁধিব তোমার নামে তোমায়

মোর জীবনের আশ

বিনতি শুধু জানাই তোমায়

রাখিও মোরে দাস

চরণে তোমার রহিবে এ প্রাণ

বিশ্বভুবন ভূলে

জীবনটারে করিবো যে দান

তোমার মন্ত্রবলে

অনন্ত যে সদাই প্রকাশ

সৃষ্টি-লয়ের সাজে

অন্তহীন রূপের আকাশ

বিরাজ হৃদয় মাঝে

ধরা যদি না দাও প্রভু

যাবো, সিক্ত নয়নে চলে

সেবার তরে ক্ষুদ্র জীবন

পাবে নাকো পরে

বিশাল স্বরূপ দেখাও অরূপ

ভক্তি যে মোর পুঁজি

শক্তি তুমি, মুক্তি তুমি

বন্ধনেতে তোমায় খুঁজি


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy