STORYMIRROR

Orpita Oyshorjo

Tragedy Others

3  

Orpita Oyshorjo

Tragedy Others

মনের ভাবনা

মনের ভাবনা

1 min
327


তোমার জন্য যে আমি অজস্র কবিতা লিখি

 সেটা কি তুমি বুঝতে পারো 

এই যে আকাশে অনেক তারার ভিরে আমি তোমাকে খুঁজি সেটাও কি তুমি বুঝতে পারো 

মেঘের মতো আমার বুকেও বিষাদ জমে

বৃষ্টির মতো আমার চোখেও কান্না হয় 

তুমি কি তা বুঝতে পারো নাকি পারো না ?

তোমার ঠিকানায় আমি রোজ চিঠি লিখে যাই 

ডাক পিয়ন ও হাঁপিয়ে গেছে আমার চিঠি নিতে নিতে 

আমি ও মাঝে মাঝে অজস্র পথ রেখে চলে আসি তোমার পথে,

কত কিছু উপেক্ষা করি আমি তোমার জন্য 

 অপেক্ষায় থাকি শুধু তোমার

নিজেকে যাই ভুলে তোমার কথা ভাবতে ভাবতে 

তোমার কথা ভাবলে আমারো চোখে কান্না চলে আসে 

কষ্ট হয় বুকের ভিতর, স্বপ্ন গুলো জমাট বাঁধে চোখের কোণে 

ভাবনা গুলো উঁকি দেয় আমার মনে ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy