STORYMIRROR

Samir Das

Abstract Drama Romance

3  

Samir Das

Abstract Drama Romance

মন কেমন

মন কেমন

1 min
174


তোমার মন খারাপের বন্ধু হব।

অবুঝ জলের তৃষ্ণা হব।

ভাঙবো তোমার বুকের খাঁচা।

দেখবো কোথায় বিষম জ্বালা।।

জানলা খোলো, বেজায় ঝড়ে,

আকাশ দেখো, মেঘ করেছে,

নিবিড় মেজাজ,ক্লান্ত ভীষণ,

জানি বন্ধু,

তাও কলম ধরো।


বার করে দাও রুগ্ন ক্ষত।

আজ আছে ওরা, কাল ইতিহাস।

আগামী তে তো মুক্তি হাসি,

কিসের গ্লানি? ক্ষণিক ব্যাথা,

পাল তুলে দাও ঠুনকো আবেগ,

আঘাত কে আজ অস্ত্র করো,

লম্ফ জ্বালো,মশাল বানাও 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract