STORYMIRROR

SHUVASHIS HAZRA

Tragedy Inspirational

3  

SHUVASHIS HAZRA

Tragedy Inspirational

মানুষ হতে অসুস্থ থাকুন কিছুদিন

মানুষ হতে অসুস্থ থাকুন কিছুদিন

1 min
385

কেমন আছেন, জ্বরটা অনেক কম দেখছি আজ,

হাসিমুখে ওই যে কেয়ার টেকার মাথায় বোলালো হাত,

আপনিও হাসলেন, একি জিজ্ঞাসা করলেন না তো,

কিসের মাংস মেখে আজ দুপুরে ও খেয়েছিল ভাত???


ওই যে নার্স মেয়েটি, সময় মেপে আপনাকে খাইয়ে যায় ওষুধ,

মাঝে মাঝে আপনার ঘুমের মধ্যেও মেপে যায় নাড়ি,

আচ্ছা জিজ্ঞাসা করেছেন কখনো, ডিউটি শেষে ও কি পড়ে, বোরখা নাকি শাড়ি??


আর ওই যে সাদা কোট পড়া লোকটা , এখনও ক্লান্তির রেশ লেগে মুখে, 

ফিরিয়ে এনেছে আপনাকে করে যমের সাথে মারামারি,

আপনি লক্ষ্য করেছেন লোকটার গোঁফ কামানো আর মুখে একগাল দাড়ি??


আপনি আবার সুস্থ হলে এই দৃষ্টি হবে প্রখর আর মানসিকতা আরো হীন,

তার চেয়ে বরং মানুষ হতে আপনি অসুস্থ থাকুন আর কিছুদিন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy