STORYMIRROR

SOHAN GHOSH

Classics Others Children

3  

SOHAN GHOSH

Classics Others Children

কলকাতা যাবে বাঘ সিংহ।

কলকাতা যাবে বাঘ সিংহ।

1 min
10

কলকাতা যাবে বাঘ সিংহ।

লেখক:- সোহন ঘোষ। ( Sohan Ghosh)


চশমা পড়ে বাঘ মামা,

      যাবে এবার কলকাতা।

তাই পড়েছে প্যান্ট-জামা!

       পায়ে কালো জুতা।


কলকাতা যাবে বেড়াতে,

        মোটরবাইক নিয়ে।

সিংহ যাবে বাঘের সঙ্গে—

        কলকাতা দেখতে।


ঘরে বসে সিংহ মামা-

        করছে পরিকল্পনা।

প্রথমে কোথায় যাবে তারা,

      সেই নিয়েই চিন্তা–ভাবনা।


এমন সময় হাজির হল

     এক খুদে ইঁদুর ছানা।

অঙ্ক কষে বলে দিল—

     প্রথম গন্তব্য চন্দ্রহাসনা!


“গ্রামের নাম চন্দ্রহাসনা,

    প্রতি সপ্তাহে হয় নাচা-গানা।

হবে তোমাদের ভীষণ মজা,

   তারপর যেও কলকাতা!”


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics