যা ইচ্ছে তাই।
যা ইচ্ছে তাই।
1 min
11
যা ইচ্ছে তাই।
লেখক:- সোহন ঘোষ। ( Sohan Ghosh)
তল্পি–তল্পা নিয়ে,
লোক হাঁটে হনহনিয়ে।
মিষ্টির দোকানে গিয়ে,
অলি ওড়ে বনবনিয়ে।
বাসনপত্র ফসকে গিয়ে,
মেঝেতে পড়ে, ঝনঝনিয়ে।
শীতকালের হাওয়া খেয়ে,
দাঁত ওঠে কনকনিয়ে।
কে যেন মন দিয়ে
গিটার–তবলা নিয়ে
গান করে গুনগুনিয়ে,
মশা ওড়ে ভনভনিয়ে।
