STORYMIRROR

Ranjit Bagdi

Tragedy

4  

Ranjit Bagdi

Tragedy

কলকাতা সফর

কলকাতা সফর

1 min
369

যাবোনা যাবো না করে গেলাম আমি,

কলকাতা শহর,

পৌঁছে পেলাম না ভালো ঘর -

তাই ফুটপাত এ কাটলো প্রহর।

খাওয়ার মধ্যে চপ মুড়ি ,

আর কিছু কলা -

অন্ধকার কালো মেঘ আর ,

বৃষ্টির চলছিল মেলা।

বড়ো বড়ো মশা গুলি ,

গেয়ে চলেছিল গান -

হাততালি দিতে দিতে ,

বেরিয়ে যাচ্ছিল প্রাণ।

সকাল হতে না হতেই দেখি ,

লম্বা লাইন টয়লেটে ,

সবারই মুখ বিবর্ণ আর -

হাত গুলি ছিল পেটে।

যা হোক করে শেষ হলো,

সকালের কাজ সকল -

ধীরে ধীরে পৌছালাম আমরা ,

পরীক্ষা হল ।

সে মনোরম পরিবেশ এক ,

এলাহী ব্যাপার -

নানা রকম পরীক্ষা নিরীক্ষার পর ,

বসতে দিলো নিয়ে কম্পিউটার।

তিন টে নাগাদ হলো প্রায়,

সকলের পরীক্ষা শেষ -

বাড়ি ফেরা শুরু হলো ,

অল্প আঁচড়িয়ে কেশ।

বাস পেলাম না ডানকুনির ,

ধরলাম অটো ,

এইদিক ঐদিক মোবাইল ঘুরিয়ে নিলাম -

ভিডিও আর ফটো।

বিধান নগরে গিয়ে আবার ধরলাম ,

ডানকুনি আসার ট্রেন -

সে আর এক বিভ্রান্তি ,

গুলিয়ে যাচ্ছিল ব্রেন।

এক ঘন্টা সফরের পর ,

পৌঁছালাম ডানকুনি -

বাস টা যেন মিস না হয় ,

ভাবছিলাম আনমনি।

অনেক দৌড়া দৌড়ি ছুটা ছুটির পর ,

যখন পেলাম বাস ,

তখন আমরা হয়ে গেছি -

প্রায় জীবন্ত লাশ।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy