STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

কেমন আছ তুমি?

কেমন আছ তুমি?

1 min
237

কেমন আছ তুমি? খুব জানতে ইচ্ছে করে

বদল কতটা হয়েছে তোমার তাও.....

এখনো কি আগের মতই মন খুলে হাসো?

এখনও কি তোমার হাসিতে

কারো হৃদয়ে প্রেমিকের মত কাঁপন তোলে?

খুব জানতে ইচ্ছে করে।


কত দিন দেখিনি তোমায়

সেই চোখ, সেই মুখ, সেই হাসি

আজো মনে গাঁথা আছে।

ভুলতে চাইলেও যে ভোলা যায় না

তাই খুব দেখতে ইচ্ছে করে তোমায়।


প্রতি মুহূর্তে কত সহস্র বার তোমাকে ভেবেছি

মনের মাধুরী মিশিয়ে হৃদয়ের ক্যানভাসে

সব রঙ্গ দিয়ে কত বার তোমার ছবি এঁকেছি,  

বিশ্বাস করো তবুও যে আমার মন ভরেনি।


জানিনা কবে দেখা হবে তোমার সাথে?

খুব যে দেখতে ইচ্ছে করে তোমায়

তুমি কেমন আছ? খুব যে জানতে ইচ্ছে করে,

বদলে কতটা গেছো তাও।


Rate this content
Log in

Similar bengali poem from Romance