STORYMIRROR

Paula Bhowmik

Fantasy Inspirational

4  

Paula Bhowmik

Fantasy Inspirational

কাকচক্ষু

কাকচক্ষু

1 min
301

তিতিবিরক্ত দেখছি কাকেদের ওপরে অনেকেই,

রাগ হয় নাকি ওদের গায়ের কালো রঙটা দেখেই !

খুব কি ভালো হতো, যদি কাকের রঙটা হতো সাদা ?

কথাটা মাথায় আসতেই, সার্চ করে ছবি পেয়ে যাই,

উঃ মাগো! দেখতে কি রুগ্ন, ঠিক যেন এ্যালবিনো !

পা গুলো গোলাপী, লিপস্টিক ছাড়াই গোলাপী ঠোঁট,

এতটুকুও বুদ্ধি আছে বলে তো আমার মনে হলোনা।

তার চেয়েও বড় কথা, কেন যেন ভালো লাগলো না !

সাদা বকপাখিকে যতই বলা হোক না "বকধার্মিক",

ভন্ড বলুক সারা দুনিয়ায় আছে যত জ্ঞানী লোক !

উড়ন্ত বা বসে থাকা বক, দেখতে কিন্তু মন্দ লাগেনা।

ছোটোবেলায় ঝাড়ুদার পাখি কাকের কথা পড়েছি,

ওদের অবদানের কথা ভেবেই যে মায়ায় জড়িয়েছি।

পরে দেখেছি, রুটি জলে ভিজিয়ে নরম করে খেতে,

বাড়তি খাবার মাঠের ঘাস খুঁড়ে লুকিয়ে রাখতে,

কিংবা বাঁশের খুঁটির ফোঁকর থেকে বের করে খেতে!

আর ওদের গলা শুনে তো মুগ্ধ হয়েছি জন্মের মতো,

নানারকম গল্প করে নিজেরা,রকমারি শব্দ যে কতো!

শুধুই যে কা-কা-কা ডাকতে পারে, মোটেই তা নয়,

আহ্লাদী গলায় নানা ভাবে করে যে ভাব বিনিময় !

একের বিপদে সকল কাক কেমন হয় এককাট্টা !

সাবধান ! কারণে অকারণে ওদের মারতে গেলে ___

মাথায় কিন্তু মারতেই পারে ঠোকরের এক গাট্টা ।

সামাজিক জীব এই কাক পাখিরা যথেষ্ট বুদ্ধি ধরে,

ওদের চোখে তাকালেই, যে কেউ তা বুঝতে পারে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy