STORYMIRROR

subrata bhattacharjee

Romance Others

3  

subrata bhattacharjee

Romance Others

জীবন আমার

জীবন আমার

1 min
287


কোথায় এসেছি যেতে হবে কোনখানে


প্রথম দিকটায় ঠিক বুঝতে পারি নি

বুঝতে পারার কথাও নয় জানি 

যা কিছু দেখেছি দেখানো হয়েছে 

ঘেরাটোপ থেকেই হাত বাড়িয়ে ছুঁতে চেয়েছি 


দ্বিতীয় দিকটায় সে এসেছে 

মুঠোভরা রঙ হাতে নিয়ে 

বাঁধন-ছেঁড়া রঙ-বেরঙা-মেঘ অসীমে আমি 

নিচের দিকে দেখি নি


মনে পড়ল তৃতীয় দিকটায় 

তাড়াহুড়ো করে আঁকিবুঁকি দিতে চেয়েছি 

আপ্রাণ চেষ্টা করে গেছি

দাগ পড়ে নি, হায়! দাগ পড়ে নি 


চতুর্থ দিকটায় প্রতীক্ষা 

তাকিয়ে আছি খোলা দরজায় 

শূন্য হাত তৈরী আমি 

এলেই চলে যাবো তার সাথে ।। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance