STORYMIRROR

Goutam Dandapat

Romance Tragedy

2  

Goutam Dandapat

Romance Tragedy

ইচ্ছে ঘুড়ি

ইচ্ছে ঘুড়ি

1 min
669

মনের কোণে জমে থাকা ইচ্ছে গুলো

হাওয়া ওড়া ঘুড়ির মতো,

সংযমের সুতোয় তাকে বেঁধে রাখতে হয়।

কালবৈশাখীর ঝড়ে সে দৌড়ায় অবিরত,

মনে জাগে সুতো ছিঁড়বার ভয়।


যদি কেটে যায় কালবৈশাখী ঝড়,

দখিনা হাওয়া মৃদু মন্দ বয়,

আবার সে আকাশের পানে চেয়ে

ভাবে চাঁদকে ছুঁয়ে নেবে নিশ্চয়।

তারাগুলো শুধু দুর থেকে চেয়ে রয়।


যখন শ্রাবন অঝোর ধারায় ঝরে,

সিক্ত হৃদয় সে নীড় খুঁজে ঘোরে ফেরে,

সূর্য যখন আগুন হয়ে ঝরে,

চঞ্চল হয় ব্যস্ত ছায়ার তরে।


যদি ছিঁড়ে যায় সুতো, না পাওয়ার বেদনায়

প্রকট হয় তাকে হারাবার ভয়,

ইচ্ছে গুলো হাওয়ায় ওড়া ঘুড়ি

সংযমের সুতোয় তাকে বেঁধে রাখতে হয়।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance