হঠাৎ সামনে দাঁড়াও
হঠাৎ সামনে দাঁড়াও
কত দুরে -আমি তুমি পৃথিবী বনভুমি নদী সমুদ্রের রহস্য তল ।
গাছে গাছে শুকনো ডালপাতার থেমে থেমে বেহুশসম প্রবাহিত সুরেলাধ্বনি অনতিদুরে গিয়ে যেন চলে না ।
পিছনে অতর্কিত হাসির বুদ্বুদমাত্র। অলক্ষ্য দুরে ধুলোটে বিবর্ন কখন যেন দেখা পৃথিবীর নীলসম আকাশসম পরিচয়।
হারিয়ে ছিলেম হারিয়ে গেলেম কতযুগ কতকাল ।কত সহস্র অব্দ অব্যক্ত অন্ধকার।
মিষ্টি হাসি হেসে চাদপনা চাদ কি উকি দিয়েছিল জান কি কেউ তা? এ কোন দুরাগত নক্ষত্র স্বর্গ অথবা কাছাকাছি কিছু অজানা ।
ক্রমেই তুমি দেখি স্পষ্ট হয়ে এলে । সামনে এসে দাঁড়াও।
