গ্রীষ্মকাল
গ্রীষ্মকাল
বছর ওরে এলো ঘুরে
নিয়ে গ্রীষ্মকাল ,
শীতের পরশ শুধুই মনে
জীবন নাজেহাল ।
বৈশাখেরই প্রবল তাপে
সৃষ্টিছাড়া সৃষ্টি ,
আম কাঁঠালে পরিপূর্ণ
হলে চোখের দৃষ্টি ।
ভালো মন্দ মিলে মিশে
এলো নতুন কাল ,
বরন করে নি গো তাকে
তুলে নৌকার পাল ।
