STORYMIRROR

SHREEPARNA ROY

Abstract Others

2  

SHREEPARNA ROY

Abstract Others

এক টুকরো রঙিন বাতাস

এক টুকরো রঙিন বাতাস

1 min
343

তারারা সব নিভে যায়, 

রাত পাখি ঘরে ফেরে, 

কান্না তবু থামেনা তার,

দুঃখ বাড়ে মনের ঘরে।


উষ্ণ একটু স্পর্শ খোঁজে,

ওর শীতল , কঠিন হাত ।

মনের গভীর ক্ষতগুলো ,

একটু মুছে যাক।


নিকষ কালো হাতগুলো

দেয় ওকে হাতছানি।

বুকের ভেতর অন্ধকার,

জমেছে অনেক খানি।


স্বপ্ন, হাসি, রামধনুরা

ওকে ছুতে পারেনা আর।

সময় পেলে এক টুকরো রঙিন বাতাস

দিও তাকে উপহার।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract