এক তরফা প্রেম
এক তরফা প্রেম
প্রিয় মানুষ থাকলে জানি জীবনটাকে
অন্যভাবে অনুভব করা যায়।
সে অনুভবের স্বাদ আমি আর পেলাম কোথায়?
হৃদয় আমার ভেঙেছে নিঃশব্দে,
গোপনে এ চোখ গেছে কেঁদে ,
আমার সব স্বপ্ন গুলো বেঁচে মনের গোপন কোনে।
কিছু অনুভূতি রয়েছে স্পন্দনে
তোমার অন্যমনস্কতায় কি শুধু কাপ প্লেট ভাঙা যায়??
দেখতে পাও নি ভেঙে আমি ও হারিয়ে তোমায়।
বলবে তুমি একতরফা আমার ভালোবাসা।
তোমার কি ছিলো না প্রশয়, যা জাগিয়ে ছিলো এ মনে আশা।
