STORYMIRROR

Himangshu Roy

Drama

3  

Himangshu Roy

Drama

দিন যায়

দিন যায়

1 min
12.4K


দিন যায়

দিনগোনার প্রহরও ঘনিয়ে আসে

ক্যালেন্ডার পাতা বদলায়।

রাত্রির পাখিরা জাগে, স্ট্রীটলাইট নুয়ে পড়ে

পাগলটা আশ্রয় নেয় বটের তলায়।

দিন যায়

সূয্যি ব্যটন বদল করে, চাদুর দোরগোড়ায়

তারারা দর্শক সময়ের রিলে দৌড়ে

ফ্লাশ জ্বালায় ,

সাজানো লেপটা আবার কুঞ্চিত হয় বিছানায়


মশারির গেট বন্ধ হয়,রাত্রি জাগা ট্রাকেরা দৌড়ায়

দিন যায়

আলোটা কমে আসে, কোলাহল শুকিয়ে যায়

ঝিঁঝিরা বেড়িয়ে পড়ে , বাদুড়েরা কালো গাউন পড়ে গোয়েন্দার ভূমিকায়

দিন যায়।

সিগারেটের প্যাকেটটা শেষ হয়, দেশলাই স্বস্তি পায়

নির্ঘুম চোখের অস্বস্তি বাড়িয়ে কোল বালিশটা ভিজে যায়

কুয়াশার থাবা জাঁকিয়ে ধরে,হিমেল বাতাস বয়ে যায়।

পাগলটা কাপে ঠান্ডায়, আর নির্ঘুম চোখের মানুষ কুয়াশার বুকে নোনাজল ফেলে শান্তি পায়

দিন যায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama