STORYMIRROR

Gopal Chandra Mandal

Inspirational Others

4  

Gopal Chandra Mandal

Inspirational Others

দৌড়

দৌড়

1 min
318

সূর্য ওঠার সাথে সাথেই আমাদের দৌড় শুরু

চোখের জলের ঝাপটা নিতে নিতেই

সারাদিনের কাজের আয়না জলছবি হয়ে ভেসে ওঠে

ছুটে চলার প্রতিযোগিতা

কেউবা ঘরে বসে

কেউ কেউ রোদে ঘাম ফেলায়

কাজ ছাড়া মানুষ তো অসহায়

সময় কাটতেই চায় না

অবশ্য অলস মানুষের কথা আলাদা

তারা সময়কে নিজের হাতে নিয়ে এদিক-ওদিক ঘোরায়

প্রতিদানে সময় তাদের আরও অলস করে দেয়

কর্মব্যস্ত মানুষের দিন কাটে অতি আনন্দে

আর বেলা শেষ হলে

তারা সূর্য অস্ত যেতে দেখে

বিদায়় দেয়় আরও একটি সুন্দর সকালের আশায় 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational