STORYMIRROR

Latifur Rahman

Fantasy Others

4  

Latifur Rahman

Fantasy Others

চুলের গোছা

চুলের গোছা

1 min
306

জানি রোজ রোজ কি শক্ত বাধনে, ফিতা, ক্লিপ 

বেঁধে রাখো চুল।

তাদের ও তো ইচ্ছে করে,

এই ভরা শ্রাবণ পশ্চিমা জলে ভেজা বাতাস,

তাদের ও তো উড়তে ইচ্ছে করে।

ইচ্ছে করে মেঘের মতো,

তারাও যদি নামাতে পারে বৃষ্টি।

কালো মেঘের মতো কালো চুল ঝড়।   

আজ সুযোগ পেয়ে কি করেছে জানো?

তোমার নিমগ্ন মন,

মাথা নিচু যখন আংগুলের ছোয়ায়,

ব্যস্ত শিলালিপিতে অক্ষর অংকনে।

একফাঁলি পলাতক চুলের বিদ্রোহী দল,

তোমার সরস বাঁধন কেটেকুটে,

চুপচাপ গোপনে।

আজ এসেছিল আমার চোখেমুখে লেপ্টে,

ভীষণ পুলক জাগাতে।

মাঝে মাঝে চুল গুলো সরস করে বাধো,

কিছু কিছু উড়ে এসে আমার মাখুক মুখে,

আমার সুখ গুলো নিয়ে যাক,

তোমার চুলের গোছা সাজাতে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy